চুরি হওয়া ৫০টি মোবাইল উদ্ধার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ

প্রথম পাতা » সারাদেশ » চুরি হওয়া ৫০টি মোবাইল উদ্ধার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ
রবিবার, ১৫ মার্চ ২০২৬



---

কিশোরগঞ্জ প্রতিনিধি: চুরি হওয়া ৫০টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। গতকাল শনিবার (১৪ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনের মালিকদের হাতে উদ্ধার করা এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।

চোরাই যাওয়া মোবাইল উদ্ধার এবং হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন এর সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গত এক মাসে কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০টি চোরাই যাওয়া মোবাইল দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

অনুষ্ঠানে মাজহারুল ইসলাম এমপি পুলিশের এমন কর্মদক্ষতা দেখে আশ্বস্ত হয়ে ভবিষ্যতে এরকম অভিযান চলমান রাখার জন্য তিনি জেলা পুলিশ কিশোরগঞ্জকে আহ্বান জানান।

পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন এই উদ্ধারজনিত কাজে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন ভালো কাজের ফলস্বরূপ বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারকে স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত মোবাইল এর মালিকগণ সবাই তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পুলিশের কর্মদক্ষতায় তারা সন্তোষ প্রকাশ করে সবাই জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:০৭   ১৭৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


হাজীগঞ্জে মন্দিরে হামলা ও লুটপাটের মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড
রাঙামাটিতে জরাজীর্ণ সেতু থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
টঙ্গীতে অপরাধ দমনে তরুণদের নিজস্ব বাহিনী, পুলিশের সঙ্গে সমন্বয় নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোলিং মিলে চুল্লি বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ
কিশোরগঞ্জে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে নারী আটক, গণপিটুনি ও পুলিশের ওপর হামলা
চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা চুয়াডাঙ্গায় জিপিএ-৫ সংবর্ধনা ‘আফসোস, ভালো রেজাল্ট করলেও আমাদের সময় কেউ এমন আয়োজন করেনি’
সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগে মাদক কারবারির যাবজ্জীবন
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
সাক্ষ্য দিতে অনুপস্থিতি, প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে সমন জারি

Law News24.com News Archive

আর্কাইভ