প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক নারীর সহিংসা প্রতিরোধে রাজবাড়ীতে সংলাপ

প্রথম পাতা » সারাদেশ » প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক নারীর সহিংসা প্রতিরোধে রাজবাড়ীতে সংলাপ
বুধবার, ৪ মার্চ ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ী: রাজবাড়ীতে

প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক নারীর সহিংসা- প্রতিরোধে ও করণীয় সচেতনতামূলক

মাল্টিস্টেকহোল্ডার  সংলাপ অনুষ্ঠিত হয়েছে।   সংলাপে অনেকেই বলেছেন অনলাইনে একটি অভিযোগ সেল গঠন করার জন্য, যেখানে সবাই তার ব্যক্তিগত তথ্য গোপন রেখে অভিযোগ করতে পারবে। একই সাথে প্রতিটি বিষয়ে সতেচন থাকতে হবে পরিবারের গার্ডিয়ান থেকে শুরু করে সবার।

বুধবার (৪ মার্চ) সকাল দশটায় শহরের পান্না চত্বরে  রাজবাড়ি কনভেনশন সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

ইউএনএফপি-২০২৪ এর রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি ৩ জনের মধ্যে ২ জন নারী জীবনে অন্তত একবার অনলাইন সহিংসতার শিকার। বাংলাদেশে প্রায় ৮৯% নারী ও কন্যা শিশু এই অভিজ্ঞতার মুখোমুখি হন।

. ৯-১৪ বছরের কন্যা শিশুরা প্রথম টিএফজিবিভির শিকার হয় এবং ১৮-৩০ বছরের তরুণীরা সবচেয়ে বেশি টিএফজিবিভির শিকার হন।

৭৫% ভুক্তভোগীই তাদের পরিবারকে এ বিষয়ে জানান না এবং কোন ধরণের আইনি ব্যবস্থাও নেন না।

টিএফজিবিভি প্রতিকারে বাংলাদেশ সরকারের সবচাইতে কার্যকরী উদ্যোগ পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (PCSW)-এর রিপোর্ট (২০২৪) অনুযায়ী, তাদের কাছে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি অভিযোগ দায়ের হয়েছে, যার-৪১% ডক্সিংয়ের শিকার, ১৮% ফেসবুক আইডি হ্যাক, ১৭% ব্ল্যাকমেইল, ৯% ইমপার্সোনেশন, ৮% সাইবার বুলিংজনিত সমস্যা নিয়ে অভিযোগ করেছেন।

এভাবে অনলাইন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে অর্থনীতিসহ দেশের উন্নয়নের সব ক্ষেত্রে। কেননা দেশের অর্ধেক জনসংখ্যাকে অনলাইনে অনিরাপদ রেখে অগ্রগতির কোনো লক্ষ্য পূরণ করাই সম্ভব নয়।

তাই প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা সম্পর্কে ব্যাপক সচেতনতা বাড়ানো এবং সশ্লিষ্ট অংশীজন তথা সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি প্রত্যেকেই সচেতন ভুমিকা পালন করতে হবে।

বজলুল রহমান ও দৈনিক কালের কন্ঠ, একুশে টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি ও দৈনিক ভোরের রাজবাড়ী এর সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় উক্ত সংলাপে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.শামসুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান,

জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ মো. নুরুজ্জামান রাজবাড়ি সরকারি আদর্শ মহিলা কলেজ,রাজবাড়ী শিক্ষক সমিতির সভাপতি গাজি আহসান হাবিবসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৫২   ১৭১ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাজীপুরে হাইড্রোলিক হর্ন বন্ধে ১৫ দিনের সময়সীমা
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭১ জন আটক
কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার
দেশজুড়ে চলছে অভিযান: তবুও বেপরোয়া কিশোর গ্যাং
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পাঁচ দিনে ১,২৯৩ জন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সিলেটে জমিসংক্রান্ত বিরোধে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০

Law News24.com News Archive

আর্কাইভ