আত্মহত্যা করেছেন স্ত্রী, যা বললেন জাহের আলভী

প্রথম পাতা » বিনোদন » আত্মহত্যা করেছেন স্ত্রী, যা বললেন জাহের আলভী
রবিবার, ১ মার্চ ২০২৬



আত্মহত্যা করেছেন স্ত্রী, যা বললেন জাহের আলভী

হাল সময়ের নাটকের ব্যস্ত অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় জানান, গতকাল দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় এ ঘটনা ঘটে। জাহের আলভী এ সময় নেপালে ছিলেন। সেখানে ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এ নাটকে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। ২০১০ সালের ৯ই নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের রিজিক নামে একটি পুত্রসন্তান রয়েছে। এদিকে, মিরপুর পল্লবী থানার ওসি একেএম আলমগীর জানান, শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে থানায় ফোন আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে-মৃত নারী অভিনেতা জাহের আলভীর স্ত্রী। অন্যদিকে বিষয়টি নিয়ে গতকাল দুপুরে আলভী তার ফেসবুক ওয়ালে লিখেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। আলভী আরও বলেন, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৪৬   ১১৬ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


ববির বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
ইকরার আত্মহত্যা : আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে জয়া আহসানের রিট
তৌহিদ আফ্রিদির জামিন বহাল
চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে
আশা ভোঁসলে আর নেই
সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে
এবার জুলাই হত্যাচেষ্টা মামলায় আর এস ফাহিম গ্রেফতার
জামিন পেলেন গায়ক নোবেল
যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু

Law News24.com News Archive

আর্কাইভ