রাজধানীর ৩ জায়গা থেকে কাটা হাত-পা উদ্ধারের বিষয়ে যা জানাল পুলিশ

প্রথম পাতা » অপরাধ » রাজধানীর ৩ জায়গা থেকে কাটা হাত-পা উদ্ধারের বিষয়ে যা জানাল পুলিশ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



রাজধানীর ৩ জায়গা থেকে কাটা হাত-পা উদ্ধারের বিষয়ে যা জানাল পুলিশ

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের কাটা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। সাড়ে ১২ ঘণ্টার ব্যবধানে এই তিন জায়গা থেকে কালো পলিথিনে শরীরের কাটা অংশগুলো উদ্ধার করা হয়। তবে মাথাসহ বাকি অংশ এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় শাহীন আলম (২১) নামে একজনকে আটক করা হয়েছে। আঙুলের ছাপ পরীক্ষা করে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ (৩০)। বাড়ি নরসিংদীর শিবপুরে। তিনি গণস্বাস্থ্য হোমিও নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মোহাম্মদ ওবায়দুল্লাহ ও মতিঝিল হীরাঝিল হোটেলের কর্মচারী শাহীন আলম মতিঝিলের কবি জসীম উদ্দিন রোডের একটি ফ্ল্যাটের দুই কক্ষে দুজন থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যক্তিগত ক্ষোভ থেকে ওবায়দুল্লাহকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন শাহীন আলম। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, ওবায়দুল্লাহ তাকে নানাভাবে অপমান করতেন। এমনকি পরিবার নিয়েও কটূক্তি করতেন। এ কারণে তিনি ওবায়দুল্লার ওপর ক্ষুব্ধ হন। শুক্রবার রাতে বাসায় তাকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে চাপাতি দিয়ে টুকরো করা হয়। প্রতিটি অঙ্গ আলাদা কালো পলিথিনে ঢোকান তিনি। এরপর নিজের সাইকেলে লাশের টুকরোগুলো নিয়ে বের হন। প্রথমে রাত ১২টা ১০ মিনিটে নয়াপল্টনে স্কাউট ভবনের সামনের রাস্তায় একটি কাটা পা ফেলেন। পরে গুলিস্তানে স্টেডিয়ামের ১৩ নম্বর গেটে দুটি হাত ফেলা হয়। কমলাপুর রেলস্টেশনে ফেলে আসেন আরেকটি কাটা পা।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাত ২টার দিকে প্রথমে নয়াপল্টনে স্কাউট ভবনের সামনের রাস্তায় কালো পলিথিনে একটি কাটা পাওয়া যায়। এরপর শরীরের অন্য অংশগুলোর খোঁজ চালানো হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় গুলিস্তান স্টেডিয়ামের ১৩ নম্বর গেটের কাছে দুইটি কাটা হাত উদ্ধার করা হয়। এরপর দুপুর আড়াইটার দিকে কমলাপুর স্টেশনের প্লাটফর্মে আরও একটি পা পাওয়া যায়। পরে আঙুলের ছাপ থেকে তার পরিচয় শনাক্ত হয়।

পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, স্কাউট ভবনের সামনে কাটা পা ফেলার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে। তাতে দেখা যায়, কালো পলিথন ফেলে সাইকেল নিয়ে এক ব্যক্তি চলে যাচ্ছে। ওই ফুটজে বিশ্লেষণ করে অভিযুক্ত শাহীন আলমকে শনাক্ত করা হয়। এরপর দুপুরে হীরাঝিল হোটেল থেকে তাকে আটক করা হয়। সাইকেল ও হত্যায় ব্যবহৃত চাপাতি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাথাসহ শরীরে বাকি অংশ উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১:১৭:২৪   ১৬৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

Law News24.com News Archive

আর্কাইভ