শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো

প্রথম পাতা » জাতীয় » শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬



শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর ধারাবাহিকতায় দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আয়োজিত এ শপথ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে দক্ষিণ প্লাজা পরিণত হয় জনসমুদ্রে। শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৯   ১৮১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আমদানিকারকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
বিআইডব্লিউটিসির অব্যবহৃত চারটি জাহাজকে ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা
শুল্কহার হ্রাস রোজার আগে খেজুর, মাল্টা ও আপেলের শুল্ক-কর কমল
কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের
শেরপুর শেরপুরে ১ কোটি ৮০ লাখ টাকার দুটি রেসকিউ বোট অযত্নে নষ্ট হচ্ছে
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: চার-পাঁচটি সম্ভাব্য কারণ চিহ্নিত করে আরও তদন্তের সুপারিশ
সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিনকে সরকারি সম্মানীর আওতায় আনছে সরকার
ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ
ইউপি নির্বাচন: দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

Law News24.com News Archive

আর্কাইভ