নাসার নজরুলের স্ত্রীর ৬০৪ শতাংশ জমি জব্দের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাসার নজরুলের স্ত্রীর ৬০৪ শতাংশ জমি জব্দের আদেশ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



নাসার নজরুলের স্ত্রীর ৬০৪ শতাংশ জমি জব্দের আদেশ

দুদকে মামলা থাকায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের নামে কুমিল্লায় আট স্থানে ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এসব জমির মূল্য দেখানো হয়েছে ৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার ২১৪ টাকা।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। সে জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নাসরিন ইসলামের নামীয় স্থাবর, অস্থাবর সম্পদ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। তাই তাঁর নামে থাকা এসব সম্পদ জব্দ করা দরকার।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪৬   ১৪৯ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ