জামালগঞ্জের ইউএনওকে আদালতে তলব

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » জামালগঞ্জের ইউএনওকে আদালতে তলব
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



জামালগঞ্জের ইউএনওকে আদালতে তলব

আদালতের আদেশ অমান্য করায় সুনামগঞ্জের জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এক আবেদনের প্রেক্ষিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন।

অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন গণমাধ্যম ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর নৌকাঘাটের ইজারামূল্য বাবদ ৩ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করার পরেও তা বুঝিয়ে দেওয়া হয়নি ইজারাদার ইয়াকবির হোসেনকে। পরে এই বিষয়ে হাইকোর্টে রিট করেন ওই ব্যক্তি। গত ৭ অক্টোবর হাইকোর্ট ১৫ দিনের মধ্যে নৌকাঘাট বুঝিয়ে দিতে ইউএনওকে নির্দেশ দেন। এই আদেশ যথাযথভাবে জারি হওয়ার পরেও ঘাটের দখল বুঝিয়ে দেয়নি ওই কর্মকর্তা। পরে তিনি ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে। রুলে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এই রুল বিচারাধীন থাকা অবস্থায় সংশ্লিষ্ট ইউএনও ওই নৌকাঘাটের জন্য নতুন করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপরই বিষয়টি আদালতের নজরে আনলে হাইকোর্ট ইউএনও মুশফিকীন নূরকে তলব করে হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ২২:০৬:১৭   ১০৫ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ