কিশোরগঞ্জ-১ আসন ব্যালট পেপার আগেই ছিঁড়ে রাখছেন পোলিং কর্মকর্তা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » কিশোরগঞ্জ-১ আসন ব্যালট পেপার আগেই ছিঁড়ে রাখছেন পোলিং কর্মকর্তা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ব্যালট পেপার আগেই ছিঁড়ে রাখছেন পোলিং কর্মকর্তা

কিশোরগঞ্জ-১ আসনের একটি কেন্দ্রে ভোটকক্ষের পোলিং কর্মকর্তা নির্বাচনের ব্যালট পেপার আগেই ছিঁড়ে রাখছেন বলে অভিযোগ করেছেন ভোটাররা।

জেলা শহরের লিটল ফ্রেন্ডস কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রের ৭ নম্বর মহিলা ভোট কক্ষে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

এ বিষয়ে অভিযুক্ত পোলিং কর্মকর্তা উম্মে হাবিবা জানান, ভোটার একসঙ্গে বেশি আসলে সমস্যা হয় বলে এটা করছেন।

তবে ভোটারদের অভিযোগ, যখন ওই কর্মকর্তা ব্যালট ছিঁড়ে রেখেছেন সে সময় কেন্দ্র প্রায় ফাঁকা ছিল।

এদিকে ঘটনা জানার পর প্রিসাইডিং কর্মকর্তা যোবায়ের হোসেন সাকি গিয়ে উন্মে হাবিবাকে সতর্ক করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১২   ১১৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ