মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ভোট দিলেন ‘আয়নাবাজি’ খ্যাত নাবিলা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ভোট দিলেন ‘আয়নাবাজি’ খ্যাত নাবিলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ভোট দিলেন ‘আয়নাবাজি’ খ্যাত নাবিলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি কেন্দ্রে স্বামীকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দেন ‘আয়নাবাজি’ খ্যাত এ অভিনেত্রী।

ভোট শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুসারীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেন নাবিলা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আরও উন্নত বাংলাদেশের প্রত্যাশায় একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করলাম।

পাশাপাশি সাধারণ ভোটারদের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘আপনি আপনার ভোট দিয়েছেন?’

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:০১   ৫৫ বার পঠিত