​ভোট দিয়ে এসে অভিনেতা তিনু করিমের মৃত্যু

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ​ভোট দিয়ে এসে অভিনেতা তিনু করিমের মৃত্যু
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



​ভোট দিয়ে এসে অভিনেতা তিনু করিমের মৃত্যু

ছোট পর্দার অভিনেতা তিনু করিম আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী হুমায়রা নওশিন। অভিনেতার ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। হুমায়রা নওশিন বলেন, তিনি একদম সুস্থ ছিলেন। তিন দিন আগেই আমরা গ্রামের বাড়ি বরিশালে এলাম। আজ সকালে সে ভোটও দেয়। তবে দুপুরের দিকে শরীর খারাপ লাগছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছে। আইসিইউ থেকে লাইফ সাপোর্ট, সব আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকেরা, সেখান থেকেই ফিরে এসেছিলেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। ৪০ দিন হাসপাতালে কাটানোর পর জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় ফিরেছিলেন। দুই যুগ ধরে অভিনয়ে ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তাঁর টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে তিনি পরিচিতি পান।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩০   ৯০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ