মাদারীপুর-২ আসনে রেজাল্ট সিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » মাদারীপুর-২ আসনে রেজাল্ট সিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



মাদারীপুর-২ আসনে রেজাল্ট সিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার

মাদারীপুর-২ (রাজৈর) আসনের ৮৪নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট সিটে অগ্রিম স্বাক্ষর নেয়ার অভিযোগ ওঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে। তিনি সর মঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের নজরে এলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। পরে প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযোগের পর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলমকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত রেজাল্ট সিট জব্দ করেন। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। স্বাক্ষরিত কাগজগুলো জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ বলেন, কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম। আমার ভুল হয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০৮   ৮২ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল

Law News24.com News Archive

আর্কাইভ