ভোলা ককটেল বিস্ফোরণের পর কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ বন্ধ

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ভোলা ককটেল বিস্ফোরণের পর কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ বন্ধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ককটেল বিস্ফোরণের পর কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ বন্ধ

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। এতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর পৌনে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল লোক বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বরত অনেককে হেনস্তা করেছে। তবে তেমন কোনো সমস্যা করতে পারেনি। এ ঘটনায় ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, কেন্দ্রটিতে একদল লোক ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল।

সেখনে একজন আটকের কথা শুনেছি। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তারা ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫০   ২৮ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ