হবিগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলায় প্রবাসীর কারাদণ্ড

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » হবিগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলায় প্রবাসীর কারাদণ্ড
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



হবিগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলায় প্রবাসীর কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে গোলাম রসুল নামের এক ইংল্যান্ডপ্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি স্থানীয় আহাদুর রহমানের ছেলে এবং ইংল্যান্ডপ্রবাসী।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ‘গোলাম রসুল ভোটকেন্দ্রে ঢুকে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে তিনি ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার নিয়ে ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ লাখ ৬১ হাজার ২৮৯ ভোটার নিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির রেজা কিবরিয়া ও দলটির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়ার মধ্যে সীমাবদ্ধ বলে স্থানীয়ভাবে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:০৭   ৬২ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল

Law News24.com News Archive

আর্কাইভ