এবারের নির্বাচন উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » এবারের নির্বাচন উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



এবারের নির্বাচন উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনী কমিউনিটি সেন্টার, টিএন্ডটি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

উপদেষ্টা এসময় বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও ভোটারদের সঙ্গে কথা বলেন। তিনি ভোটের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক ও জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:১৬   ১২৯ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ