শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তের প্রতিবাদে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিনজন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নুপুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীরা হলেন— এনসিপির ঝালকাঠি সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মো. আজাদ রহমান, যুগ্ম সমন্বয়কারী বেলায়েত হোসেন এবং সদস্য আব্বাস উদ্দিন খান।

যোগদানের বিষয়ে মো. আজাদ রহমান গণমাধ্যমকে বলেন, এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার কারণে আমরা বিএনপিতে যোগদান করেছি।

এদিকে এ বিষয়ে এনসিপি ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না গণমাধ্যমকে জানান, বিএনপিতে যোগদানকারী তিনজন এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের ১৩ জুলাইয়ের পর থেকে অনানুষ্ঠানিকভাবে তাদের পদ স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটের কমিটি গঠন করা হবে। নতুন কমিটিগুলোতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১:১৪:১৩   ২৫ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ