ডিসমিসল্যাবের প্রতিবেদন জাতিসংঘের জরিপে বিএনপি ২৬৫ আসনে এগিয়ে থাকার দাবিটি ভুয়া

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ডিসমিসল্যাবের প্রতিবেদন জাতিসংঘের জরিপে বিএনপি ২৬৫ আসনে এগিয়ে থাকার দাবিটি ভুয়া
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



জাতিসংঘের জরিপে বিএনপি ২৬৫ আসনে এগিয়ে থাকার দাবিটি ভুয়া

ফেসবুকে একটি দাবি ছড়াতে দেখা যাচ্ছে, সেখানে বলা হয়েছে জাতিসংঘের জরিপে বিএনপি ২৬৫ আসনে এগিয়ে আছে, এবং সাতক্ষীরা–৩ এই আসনগুলোর একটি। গত ৮ ফেব্রুয়ারির একটি নির্বাচনী জনসভায় সাতক্ষীরা–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনও এই দাবি করেছেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে  দেখা যায়, দাবিটি ভুয়া। জাতিসংঘের করা এ ধরনের কোনো জরিপ কোনো গণমাধ্যম বা সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যায় না।

প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে ‘সমাজের আলো’ নামের পেজ থেকে গত ৮ ফেব্রুয়ারি একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, ‘জাতিসংঘের জরিপে বিএনপি ২৬৫ আসনে এগিয়ে, সাতক্ষীরা–৩ অন্তর্ভুক্ত। কাজী আলাউদ্দিনের।’ ফেসবুকের আরেকটি পেজ এবং ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে পোস্টটি করা হয়।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৮ ফেব্রুয়ারি একাধিক ছবি পোস্ট করা হয়। এই পোস্টের ক্যাপশনের এক অংশে লেখা ছিল, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। তিনি বলেন, জাতিসংঘের একটি নির্বাচনী জরিপ রিপোর্ট অনুযায়ী ধানের শীষ প্রতীক ২৬৫টি আসনে এগিয়ে রয়েছে, যার মধ্যে সাতক্ষীরা–৩ আসনও অন্তর্ভুক্ত। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্ক ময়দানে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’

যাচাইয়ে সংশ্লিষ্ট কিওয়ার্ড সার্চ করলে ফেসবুকের একটি পেজ থেকে গত ৭ ফেব্রুয়ারিতে পোস্ট করা একটি লাইভ ভিডিও নজরে আসে ডিসমিসল্যাবের। ভিডিওটির ক্যাপশনের এক অংশে লেখা, ‘সাতক্ষীরা কালিগঞ্জ থেকে সরাসরি-কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-৩ এর মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভা।’ ১ ঘণ্টা ১৭ মিনিট ৫৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ১ ঘণ্টা ১১ মিনিট ২০ সেকেন্ডে মঞ্চে ঘোষণা দেওয়া হয়, ‘কাজী আলাউদ্দীন এখন বক্তব্য দেবেন।’ এরপরই কাজী আলাউদ্দীন তার বক্তৃতা শুরু করেন।

ভিডিওটির ১ ঘণ্টা ১২ মিনিট ২০ সেকেন্ড থেকে ৪৯ সেকেন্ড পর্যন্ত সময়ে বিএনপি প্রার্থীকে বলতে শোনা যায়, ‘আমি আপনাদের একটা সুখবর দেব। ইতোমধ্যেই জাতিসংঘ বাংলাদেশে একটি জরিপ করেছে এই নির্বাচনের উপরে। সেই নির্বাচন জরিপে ৩০০ আসনের ভেতরে ২৬৫টি আসনে কালিগঞ্জ-আশাশুনি ৩ আসনসহ ধানের শীষ বিপুল ভোটে এগিয়ে আছে।’

নিশ্চিত হতে কাজী আলাউদ্দীনের ভেরিফায়েড ফেসবুক পেজটি চেক করে দেখে ডিসমিসল্যাব। গত ৮ জানুয়ারি রাত ৮টা ৩২ মিনিটে আপলোড করা একটা ভিডিও রিলে এই জনসভার একটি ভিডিও পাওয়া যায়। সেখানে তার বক্তব্যে ২৬৫ আসনে বিএনপির এগিয়ে থাকার কথাটি উঠে আসে। পোস্টের ক্যাপশনের একটি অংশে লেখা ছিল, ‘তিনি আরও বলেন, জাতিসংঘের একটি জরিপের ইতি মধ্যে উঠে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৬৫ টি আসনে এগিয়ে আছে।’

অধিকতর যাচাইয়ে জাতীয় গণমাধ্যমগুলো এবং জাতিসংঘের ওয়েবসাইট খুঁজে দেখা হয়। তবে এ ধরনের কোনো জরিপ বা জরিপ নিয়ে সংবাদ প্রতিবেদন পাওয়া যায় না। এছাড়াও অতীতে জাতিসংঘকে কোনো দেশের জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে জরিপ চালাতে দেখা যায়নি। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সর্বশেষ জাতিসংঘ জানায় তারা বাংলাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন চায়। এ নিয়ে একাধিক প্রতিবেদন পাওয়া যায় গণমাধ্যমে।

অর্থাৎ, জাতিসংঘের জরিপে বিএনপি ২৬৫ আসনে এগিয়ে থাকার দাবিটি ভুয়া বলে নিশ্চিত করেছে ডিসমিসল্যাব।

বাংলাদেশ সময়: ৮:৪০:০৮   ৬৬ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা

Law News24.com News Archive

আর্কাইভ