আমরা বাংলাদেশকে শান্তির দেশ হিসাবে গড়ে তুলতে চাই :: মেজর হাফিজ

প্রথম পাতা » সারাদেশ » আমরা বাংলাদেশকে শান্তির দেশ হিসাবে গড়ে তুলতে চাই :: মেজর হাফিজ
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা -৩ অাসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক মন্ত্রী, মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন,  আমরা বাংলাদেশকে শান্তির দেশ হিসাবে গড়ে তুলতে চাই। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, ধর্ম, বর্ন নির্বিশেষে  সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে চাই। ভারতে মুসলমানদের উপর অনেক অত্যাচার হয় আমরা সেটা অনুসরণ করবো না। বয়স যখন কম ছিল, যুদ্ধ করেছিলাম, আহত হয়েছি, জীবন বিপন্ন করেছিলাম একটি স্বপ্ন নিয়ে যে, আমরা একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করবো।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে  ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের  মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের  শেষ  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, নামের শেষে ইসলাম থাকলে সেগুলো ইসলামী দল হয় না, আমাদের দলেও জমিয়তে ওলামায়ে ইসলাম জোটবদ্ধ হয়েছে। আমরা বিএনপি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পরি, রোজা রাখি, আমি নিজেও দু’বার  হজ্জ করেছি। জামায়াতে ইসলামী বা ফুলকপিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবেনা,  কালেমা, নামাজ, রোযা,  হজ্জ,  যাকাত  এ পাঁচটি স্তম্ভ পালন করলেই বেহেশতে যেতে পারবে মুসলমানরা। আমরা ক্ষমতায় আসলে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাঁতা দেওয়া হবে।

লালমোহন উপজেলা  বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবালের  সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহরুখ হাফিজ ডিকো, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  এ্যাডভোকেট  হাবিবুর রহমান বাচ্ছু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক  মোঃ সফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল মোঃ অাজিজ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল সহ   বিএনপি ও  বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ ।

বাংলাদেশ সময়: ২০:৪৪:০৪   ২৬২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
কুমিল্লায় জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানী অব্যাহতিপ্রাপ্ত
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
হারমোনিয়ামের ভেতরে বিদেশি পিস্তল, অস্ত্রসহ আটক ৩
নেত্রকোনায় ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর কারাদণ্ড
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু, চালক গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ