সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত প্রার্থী।

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত প্রার্থী।
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা:

চুয়া---ডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল - জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় করেছেন।

সোমবার রাত সাড়ে আটটার সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের প্রার্থী ও চুয়াডাঙ্গা-১ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

এসময়  জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন।

বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, একটি বৈষম্যহীন দেশ, মানবিক মর্যাদা ও সুবিচারভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য ১৯৭১ সালে সংগ্রাম হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আসন্ন নির্বাচনের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় জামায়াতে ইসলামী।

তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের ভোটাধিকার রয়েছে। এ অধিকার যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায়, সে বিষয়ে নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের অবহিত করা হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের একটি দায়িত্বশীল ও সঠিক ভূমিকা  প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, ভোটের দিন সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন  আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাই কোর্টের  আইনজীবী   অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন,  জেলা সভাপতি  আলমগীর হোসেন,  এনসিপির সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান টিটন,  জেলা আইন বিষযক সম্পাদক দারুস সালাম, জামায়াতের আলমডাঙ্গা  উপজেলা আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা,  গাংনী আসমান খালি থানা আমীর আব্বাস উদ্দিন, চুয়াডাঙ্গা পৌরসভার আমীর হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি  হাফেজ আমিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:০০:৫৯   ১২৬ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


সংরক্ষিত আসনের গেজেট স্থগিতের অনুরোধ এনসিপি নেত্রী মনিরার
বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন ১৩ প্রার্থী
অনিয়মের অভিযোগ : ৩ আসনের ব্যালট পেপারসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Law News24.com News Archive

আর্কাইভ