সাংবিধানিক জটিলতার কারণে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে পারছে না ইতালি

প্রথম পাতা » আন্তর্জাতিক » সাংবিধানিক জটিলতার কারণে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে পারছে না ইতালি
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে পারছে না ইতালি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ অংশ নেবে না ইতালি। একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তিনি বলেছেন, এ বিষয়ে ইতালির সংবিধানে এমন কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা আইনগতভাবে অতিক্রম করা অসম্ভব। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প ‘বোর্ড অব পিস’ উদ্যোগটি ঘোষণা করেন। এ পর্যন্ত প্রায় ১৯টি দেশ এর প্রতিষ্ঠাকালীন সনদে স্বাক্ষর করেছে। তবে ইতালির সংবিধান অনুযায়ী, দেশটি এমন কোনো আন্তর্জাতিক সংগঠনে যোগ দিতে পারে না, যা একক কোনো বিদেশি নেতার নেতৃত্বাধীন।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত মাসে ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার ক্ষেত্রে ‘সাংবিধানিক সমস্যা’ থাকার কথা স্বীকার করেন তিনি। তবে ইঙ্গিত দিয়েছিলেন, ট্রাম্প চাইলে কাঠামোটি নতুন করে বিবেচনা করতে পারেন- যাতে শুধু ইতালিই নয়, অন্যান্য ইউরোপীয় দেশের প্রয়োজনও পূরণ হয়।কিন্তু শনিবারের বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী তাজানি সেই সম্ভাবনাকেই কার্যত নাকচ করে দেন। ইতালির বার্তা সংস্থা আনসা’কে তিনি বলেন, আমরা বোর্ড অব পিসে অংশ নিতে পারি না। কারণ এখানে একটি সাংবিধানিক সীমা রয়েছে। আইনগত দৃষ্টিকোণ থেকে এটি অতিক্রম করা একেবারেই অসম্ভব। মিলানে অলিম্পিক অনুষ্ঠানের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের একদিন পর তাজানি এ মন্তব্য করেন।

প্রাথমিকভাবে এই বোর্ডটি গাজা পুনর্গঠন তদারকির উদ্দেশ্যে গঠনের কথা বলা হলেও, এর সনদে সংগঠনটির কার্যপরিধি শুধু ফিলিস্তিনি ভূখণ্ডে সীমাবদ্ধ রাখা হয়নি। বরং এটি জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী কাঠামো হয়ে উঠতে চায় বলেও ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যেও এই উদ্যোগ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফ্রান্স ও বৃটেনসহ একাধিক গুরুত্বপূর্ণ মিত্র দেশ বোর্ডটিতে যোগ দেয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:৩৫   ১২২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ