‘আজও ভাবি, ওই ব্যক্তি আরও কত মেয়ের সঙ্গে এমন করেছে’

প্রথম পাতা » বিনোদন » ‘আজও ভাবি, ওই ব্যক্তি আরও কত মেয়ের সঙ্গে এমন করেছে’
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



‘আজও ভাবি, ওই ব্যক্তি আরও কত মেয়ের সঙ্গে এমন করেছে’

বলিউডে নবাগত কিংবা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের যৌন হেনস্তার ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই এমন অভিযোগ বা ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে শোনা যায় তারকাদের। ক্যারিয়ারের শুরুর দিকের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন দক্ষিণী-বলিউডের পরিচিত মুখ ঐশ্বর্যা রাজেশ।

অভিনেত্রী জানান, ক্যারিয়ারের একেবারে শুরুতে তিনি যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। তখন ইন্ডাস্ট্রি সম্পর্কে তার তেমন কোনো ধারণাই ছিল না।

নিকিল বিজয়েন্দ্র সিংহের পডকাস্টে ঐশ্বর্যা বলেন, “ভাইয়ের সঙ্গে একটি ফটোশুটে গিয়েছিলাম। সেখানে ফটোগ্রাফার ভাইকে বাইরে বসতে বলে আমাকে ভেতরে নিয়ে যান। তিনি আমাকে লিঞ্জারি (নারীদের বিশেষ পোশাক) ধরিয়ে দেন। পরে তিনি বলেন, ‘আমি তোমার শরীর দেখতে চাই।’ আমি তখন পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিলাম।”

অভিনেত্রী বলেন, “সেই বয়সে আমি বুঝতাম না, এটা স্বাভাবিক না অস্বাভাবিক। প্রায় রাজি হয়েই যাচ্ছিলাম, কিন্তু ভেতর থেকে একটা অস্বস্তি আমাকে থামিয়ে দেয়। পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তিনি ফটোগ্রাফারকে জানান, আগে ভাইয়ের অনুমতি নিতে হবে। এই অজুহাতে সেখান থেকে ফিরে আসতে সক্ষম হই। আজও ভাবি, ওই ব্যক্তি আরও কত মেয়ের সঙ্গে এমন করেছে। আমি এই ঘটনাটা কোনো দিন আমার ভাইকেও বলিনি।”

একই সাক্ষাৎকারে তিনি কর্মক্ষেত্রে মানসিক হেনস্তার আরেকটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। ঐশ্বর্যা জানান, একবার শুটিং সেটে দেরি করে পৌঁছানোয় এক পরিচালক তাকে সবার সামনে চিৎকার করে অপমান করেন।

ঐশ্বর্যার কথায়, “ভুল করলে আলাদা করে বলা যায়। সবার সামনে কাউকে অপমান করা ঠিক নয়। তুলনা করে ছোট করা আরও বেশি কষ্টের। এমন অনেকে আছেন যারা প্রকাশ্যে মানুষকে অপমান করেন। কিন্তু এটা আসছে ঠিক না।”

প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে ঐশ্বর্যা রাজেশকে সর্বশেষ দেখা গেছে তামিল ছবি ‘থিয়েভার কুলাইগাল নাদুঙ্গা’-তে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অর্জুন। এছাড়া তিনি অভিনয় করেছেন ২০২৫ সালের হিট তেলুগু ‘সাংক্রান্তিকি ভাসথুনাম’ সিনেমায়। বর্তমানে তিনি ‘ওহ..সুকুমারী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত, এটি পরিচালনা করছেন ভারত দর্শন এবং সহ-অভিনেতা হিসেবে রয়েছেন থিরুভীর। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ২:৪৬:০১   ১০৫ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে
এবার জুলাই হত্যাচেষ্টা মামলায় আর এস ফাহিম গ্রেফতার
জামিন পেলেন গায়ক নোবেল
যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু
গায়ক নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ
১৫ বছর বয়সে লুবাবার বিয়ে, বিতর্কের ঝড়!
চাঁদ রাতে বিশেষ ‘ঈদ আনন্দ উৎসব’ শিল্পকলায়
অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান
পথচারীকে মারধর: মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ
মদের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

Law News24.com News Archive

আর্কাইভ