বিএনপি’র তিন প্রার্থী নির্বাচন করতে পারবেন কিনা জানা যাবে আজ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » বিএনপি’র তিন প্রার্থী নির্বাচন করতে পারবেন কিনা জানা যাবে আজ
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



বিএনপি’র তিন প্রার্থী নির্বাচন করতে  পারবেন কিনা জানা যাবে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দু’টি আসনে বিএনপি’র তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজ। প্রার্থিতা বৈধ ও অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে করা পৃথক তিনটি লিভ টু আপিলের ওপর আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এসব আবেদন আদেশের জন্য রয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৯শে জানুয়ারি) শুনানি শেষে আদেশের দিন ধার্য করা হয়।

আসন দু’টি হলো কুমিল্লা-১০ ও কুমিল্লা-৪। কুমিল্লা-১০ আসনে বিএনপি’র প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। পাশাপাশি একই আসনে বিএনপি’র আরেক প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।অন্যদিকে কুমিল্লা-৪ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিল করেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তিন প্রার্থীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, মোবাশ্বের আলম, গফুর ভূঁইয়া ও মঞ্জুরুল আহসানের করা পৃথক তিনটি লিভ টু আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। রোববার আদেশ দেয়া হবে।

উল্লেখ্য, মোবাশ্বের আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট তাকে ‘ধানের শীষ’- প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। অন্যদিকে গফুর ভূঁইয়া ও মঞ্জুরুল আহসানের ক্ষেত্রে হাইকোর্ট সরাসরি রিট খারিজ করেন। এসব আদেশের বিরুদ্ধেই আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এখন সবার দৃষ্টি আপিল বিভাগের আদেশের দিকে। আজকের সিদ্ধান্তেই স্পষ্ট হবে নির্বাচনী মাঠে থাকছেন কি না বিএনপি’র এই তিন প্রার্থী।

বাংলাদেশ সময়: ২:৩৬:৫৩   ১২৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ
জামিন পেলেন দীপু মনি, বাকি ৬ মামলার ব্যাপারে রুল জারি
হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ