পোস্টাল ব্যালট ভোট দিয়ে ব্যালট পাঠিয়েছেন ১ লাখ ৪৪ হাজার প্রবাসী

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » পোস্টাল ব্যালট ভোট দিয়ে ব্যালট পাঠিয়েছেন ১ লাখ ৪৪ হাজার প্রবাসী
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



ভোট দিয়ে ব্যালট পাঠিয়েছেন ১ লাখ ৪৪ হাজার প্রবাসী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে  ভোট দিয়ে ১ লাখ ৪৪ হাজার ৮৬০ জন প্রবাসী ব্যালট পাঠিয়েছেন। মোট ভোট দিয়েছেন সাড়ে চার লাখেরও বেশি প্রবাসী। শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে সংস্থাটি। এর মধ্যে শনিবার দুপুর পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫,১৮,৭৬৩ প্রবাসী। এ ছাড়া, ইতিমধ্যে ৪,৫৮,৭৬৪ জন প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন, তার মধ্যে ৪১২,০৩৯ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। অন্যদিকে, ঠিকানা জটিলতায় বিভিন্ন দেশ থেকে ১২,১৪০টি পোস্টাল ব্যালট সরবরাহ করা সম্ভব না হওয়ায় সেগুলো দেশে ফেরত এসেছে।  ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন ভোটার। তাদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

২৬শে জানুয়ারি থেকে দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে।এরই মধ্যে দেশের ভেতর থেকেও পোস্টাল ব্যালটে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়েছে। দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদনকারীদের মধ্যে ৫,১৮,৬০৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ব্যালট গ্রহণ করেছে ৭,৩৬৭ জন ভোটার। যার মধ্যে ৪,৯০২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, আর ভোট দিয়ে দেশের বিভিন্ন পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন ২,৩৯৪ জন ভোটার।এদিকে, পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে নির্ধারিত সময়ের পরে ব্যালট পৌঁছালে গণনা করা হবে না বলে জানিয়েছে সংস্থাটি। গত শনিবার এমন তাগাদা দেয় ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস/ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটার মধ্যে ব্যালট পৌঁছালেই শুধুমাত্র ভোট গণনায় সম্পৃক্ত হবে।

বাংলাদেশ সময়: ২:৩৪:২০   ৫৮ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ