মালয়েশিয়ার সংশোধিত ময়লা ফেলা-বিরোধী আইনে প্রথম অভিযুক্ত দুই বিদেশির একজন বাংলাদেশি

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ার সংশোধিত ময়লা ফেলা-বিরোধী আইনে প্রথম অভিযুক্ত দুই বিদেশির একজন বাংলাদেশি
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬



মালয়েশিয়ার সংশোধিত ময়লা ফেলা-বিরোধী আইনে প্রথম অভিযুক্ত দুই বিদেশির একজন বাংলাদেশি

মালয়েশিয়ায় সংশোধিত ময়লা ফেলা-বিরোধী আইন ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এরপর প্রথমবারের মতো দুই বিদেশির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের একজন বাংলাদেশি এবং অন্যজন ইন্দোনেশীয় নাগরিক। এ খবর দিয়েছে অনলাইন এশিয়া ওয়ান। এতে বলা হয়, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সুলতান এমডি (২৮) এবং ইন্দোনেশীয় নাগরিক আনিতা লুকমান (৪৯)। তাদেরকে ১লা জানুয়ারি জোহর বাহরু শহরের কেন্দ্রে ময়লা ফেলার অভিযোগে ২৩ জানুয়ারি আদালতে হাজির করা হয়। আনিতা লুকমান দোষ স্বীকার করেন। আদালত তাকে ৫০০ রিঙ্গিত জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি তাকে ছয় মাসের মধ্যে ছয় ঘণ্টার কমিউনিটি সার্ভিস (সামাজিক সেবা) সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়। মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সুলতান এমডি আদালতে একজন দোভাষীর আবেদন করেন। কারণ তিনি অভিযোগটি পুরোপুরি বুঝতে পারেননি। তার মামলাটি শুনানির জন্য ২৮শে জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।

সলিড ওয়েস্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং ম্যানেজমেন্ট করপোরেশন শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জানায়, ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা মালয়েশিয়ায় ময়লা ফেলার অপরাধে মোট ৪১৮টি নোটিশ ইস্যু করা হয়েছে। এর মধ্যে ১০৩ জনই বিদেশি নাগরিক বলে জানানো হয়। ওদিকে দ্য স্টার পত্রিকার প্রতিবেদনে এসডব্লিউ কর্প-এর প্রধান নির্বাহী খালিদ মোহামেদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ডেপুটি পাবলিক প্রসিকিউটর ১০৩ জনের মধ্যে ৯৯ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ১৫টি মামলা শিগগিরই আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ২১:১১:০১   ১৪৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ