সাবেক এমপি রুবিনা ও তার স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক এমপি রুবিনা ও তার স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬



সাবেক এমপি রুবিনা ও তার স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার ও তার স্বামী মোশাররফ হোসেন সরদারের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ জানুয়ারি) দুদকের করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক রাসেদুল ইসলাম আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে রুবিনা আক্তার ‘নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে’ অর্জন করে দখলে রাখেন।

দুদক বলছে, রুবিনা আক্তারের নিজের নামে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ‘জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ’ ১৩৯ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৯৬৪ টাকা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়া গেছে। ‘অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করায়’ দুদক গত বছরের ১৪ মে একটি মামলা দায়ের করেছে।

আবেদনে বলা হয়, ‘রুবিনা আক্তার একজন আয়কর দাতা। তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু হতে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্নের মূলকপি ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।’

মোশাররফ হোসেনের বিষয়ে আবেদনে বলা হয়, ‘তারা একে অপরের সহায়তায় ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জন করে দখলে রাখেন।’

তার ব্যাংক হিসাবে ১৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৪০৪ টাকা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের’ তথ্য পাওয়ার কথা জানিয়ে মামলা করার কথাও বলা হয় আবেদনে।

সেখানে বলা হয়, ‘মোশাররফ হোসেনও একজন আয়কর দাতা। তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর নথির শুরু হতে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্নের মূলকপি ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।’

বাংলাদেশ সময়: ২১:০০:৫৭   ১১৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ঢাকার আদালতে নিষ্পত্তিকৃত ২ হাজার ৪৩২ মামলার আলামত ধ্বংস
আসামি না হয়েও কারাভোগ, মুক্তি পেলেন সেই মামুন মিয়া
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা
আত্মসমর্পণের পর কারাগারে কথিত যুবদল নেতা ফাহিম
স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই দেশত্যাগেও
হাজিরা থেকে অব্যাহতি পাওয়ার পর আমি আদালতে আসবো, হাজিরা দেব, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী
সময় টিভির সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতের সমন
বরিশাল জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট ও নবীন বরন
নিরাপত্তা শঙ্কায় আদালতে আনা হচ্ছে না শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে
আবু ডাক্তার হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ