কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মোবাশ্বরের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মোবাশ্বরের মনোনয়ন বৈধ ঘোষণা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬



কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী মোবাশ্বরের মনোনয়ন বৈধ ঘোষণা

কুমিল্লা–১০ আসনে বিএনপি নেতা মোবাশ্বর আলম ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ তাকে ঋণখেলাপি নন বলে ঘোষণা করে তার মনোনয়ন বৈধ বলে রায় দেন।

আইনজীবীরা জানান, ঋণ খেলাপি অভিযোগে রিটানিং কর্মকর্তা ও কমিশন তার প্রার্থিতা বাতিল করে। কিন্তু তিনি ঋণ পরিশোধ করায় উচ্চ আদালত থেকে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এদিকে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার দ্বৈত নাগরিকত্বের কারণে হাইকোর্ট তার মনোনয়ন বাতিল করেছেন। তবে গফুর ভূঁইয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছেন।

এদিকে, কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের আপিল সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি নিয়ে আদালত অবমাননার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছেন।

বাংলাদেশ সময়: ২১:০১:৩৪   ১৪০ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ