ইসরাইলি হামলায় গাজায় ৩ সাংবাদিকসহ নিহত ১১

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি হামলায় গাজায় ৩ সাংবাদিকসহ নিহত ১১
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



ইসরাইলি হামলায় গাজায় ৩ সাংবাদিকসহ নিহত ১১

বুধবার ইসরাইলি বাহিনীর হামলায় তিনজন সাংবাদিকসহ কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে দু’জন ১৩ বছর বয়সী কিশোরও। এই সহিংসতা তিন মাস ধরে চলা যুদ্ধবিরতিকে আরও দুর্বল করে তুলছে। অনলাইন গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে। এতে আরও বলা হয়- ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান মধ্য গাজার নেটজারিম এলাকায় নতুন করে গড়ে ওঠা একটি বাস্তুচ্যুত মানুষের শিবিরের ভিডিও ধারণ করতে যাওয়ার সময় একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হন। ফিলিস্তিন জার্নালিস্টস সিন্ডিকেট এক বিবৃতিতে জানায়, নিহত সাংবাদিকরা মানুষের দুর্ভোগ চিত্রায়ন ও নথিভুক্ত করার জন্য একটি মানবিক ও সাংবাদিকতামূলক দায়িত্ব পালন করছিলেন।

একই দিনে আলাদা আলাদা ঘটনায় গাজার বিভিন্ন এলাকায় ১৩ বছর বয়সী দুই কিশোর নিহত হয়। একটি ঘটনায় বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব প্রান্তে ইসরাইলি ড্রোন হামলায় এক কিশোর, তার পিতা এবং ২২ বছর বয়সী এক যুবক আহত হন। পরে তারা মারা যান বলে দেইর আল-বালাহে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের কর্মকর্তারা জানান। মৃতদেহগুলো সেখানে নেয়া হয়।

অন্য ঘটনায়, পূর্বাঞ্চলীয় শহর বানি সুহেইলায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরাইলি সেনাদের গুলিতে ১৩ বছর বয়সী মোতাসেম আল-শারাফি নিহত হন বলে নাসের হাসপাতাল জানিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালে ছেলের মৃতদেহের ওপর ঝুঁকে কাঁদছেন তার পিতা।

নিহত সাংবাদিকদের নাম হলো- মোহাম্মদ সালাহ কাশতা, আবদুল রউফ শা’আত এবং আনাস ঘনেইম। শা’আত নিয়মিতভাবে বার্তা সংস্থা এএফপির জন্য ছবি ও ভিডিও সাংবাদিক হিসেবে কাজ করতেন। যদিও সংস্থাটি জানিয়েছে, হামলার সময় তিনি তাদের কোনো আনুষ্ঠানিক দায়িত্বে ছিলেন না। স্থানীয় সাংবাদিকরা জানান, তাদের কাজ স্পন্সর করেছিল মিশরের ‘ইজিপশিয়ান রিলিফ কমিটি’। এই কমিটি গাজায় মিশরের ত্রাণ কার্যক্রম তদারক করে। কমিটির মুখপাত্র মোহাম্মদ মানসুর বলেন, ব্যবহৃত গাড়িটি ইসরাইলি সেনাবাহিনীর কাছে পরিচিত ছিল।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে রাস্তার পাশে একটি পুড়ে যাওয়া গাড়ি দেখা যায়। এর ধ্বংসাবশেষ থেকে তখনও ধোঁয়া উঠছিল এবং চারপাশে ছড়িয়ে ছিল ভাঙা টুকরো। চিকিৎসা কর্মকর্তারা জানান, দুই সাংবাদিকের মৃতদেহ গাজা শহরের আল-শিফা হাসপাতালে এবং তৃতীয়জনের মৃতদেহ আল-আকসা শহীদ হাসপাতালে নেয়া হয়।ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের সেনারা হামাস সংশ্লিষ্ট একটি ড্রোন পরিচালনাকারী কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করার পর হামলার নির্দেশ দেয়।

বাংলাদেশ সময়: ১:৫২:৪৬   ১৬২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ