গাজা শান্তি পর্ষদের সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা শান্তি পর্ষদের সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



গাজা শান্তি পর্ষদের সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প

গাজায় ‘স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার’ লক্ষ্যে গঠিত পিস অব বোর্ড বা শান্তি পর্ষদের সনদে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে এ সনদে সই করেন তিনি। এর মধ্য দিয়ে এই উদ্যেগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এ খবর দিয়েছে আল জাজিরা।

এতে বলা হয়, স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল ২০ টিরও কম দেশ। ট্রাম্প বলেন, তিনি চান এই শান্তি পর্ষদ যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠন এবং বৈশ্বিক সংঘাত সমাধানে জাতিসংঘের সঙ্গে কাজ করুক।

ট্রাম্পের পর্ষদ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন বৈশ্বিকভাবে জাতিসংঘের প্রভাবকে অকার্যকর করতে এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এই বিতর্কের পিছনে যে কারণটি রয়েছে তা হলো- পিস অব বোর্ডের স্থায়ী চেয়ারম্যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। এটি পরিচালনায় মূল শক্তি তার হাতেই ন্যাস্ত থাকবে। এছাড়া এই পর্ষদের স্থায়ী সদস্য দশেগুলোর ১০০ কোটি ডলার দিতে হবে।

এই পর্ষদে যোগ দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সৌদি আরব, পাকিস্তানসহ আরও ৭ দেশ যোগ দিচ্ছে ট্রাম্পের এই শান্তি পর্ষদে।

বাংলাদেশ সময়: ১:৫৩:১৮   ১৬৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ