নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

প্রথম পাতা » দুদক » নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনে যথাসময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে গত বছরের ৩০ অক্টোবর তাদের বিরুদ্ধে ‘নন সাবমিশন’ দুইটি মামলা করেছিল দুদক।

মামলা দুটি তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হলে কমিশন আজ বৃহস্পতিবার আলাদাভাবে চার্জশিট আদালতে জমা দেওয়ার অনুমতি দিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মো. এমরান হোসেন শিগগির আমালতে চার্জশিট দুটি পেশ করবেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ১৭ জুলাই নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির কাছে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়েছিল। তারা নোটিশ পাঠানোর ২১ কর্মদিবসের মধ্যে সম্পদবিবরণী জমা দেননি। এমন কী সময় চেয়ে আবেদনও করেননি। যথাসময়ে সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে নন সাবমিশন মামলা করা হয়েছিল। এবার তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৬(২) ধারায় চার্জশিট দুটি দাখিল করা হবে।

বাংলাদেশ সময়: ১:৫০:৩৭   ১২২ বার পঠিত  




দুদক’র আরও খবর


দুদকের অভিযান জিয়ার ফ্ল্যাটে পাওয়া গেছে ৯৯ কোটি টাকার রসিদ
অবৈধ সম্পদ ও অর্থ পাচারের দুই মামলায় খাদ্য অধিদপ্তরের কর্মচারী, বাবা-স্ত্রীর কারাদণ্ড
বেক্সিমকোর ঋণ জালিয়াতি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই
স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দের আদেশ
স্বামীসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড

Law News24.com News Archive

আর্কাইভ