মুক্তিযোদ্ধা কোটায় ২৯ বিসিএসে নিয়োগ, পিএসসির ১৪ ঊর্ধ্বতনসহ ১৯ জন আসামি

প্রথম পাতা » দুদক » মুক্তিযোদ্ধা কোটায় ২৯ বিসিএসে নিয়োগ, পিএসসির ১৪ ঊর্ধ্বতনসহ ১৯ জন আসামি
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



মুক্তিযোদ্ধা কোটায় ২৯ বিসিএসে নিয়োগ, পিএসসির ১৪ ঊর্ধ্বতনসহ ১৯ জন আসামি

মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় ২৯তম বিসিএসে প্রশাসন ও পুলিশসহ ক্যাডার পদে নিয়োগের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১৩ সদস্য, সাবেক সচিব এবং চাকরি পাওয়া ৬ ক্যাডারসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক ৬ মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

অনুমোদিত মামলাগুলোর আসামিরা হলেন—বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য এ টি আহমেদুল হক চৌধুরী, অধ্যাপক সুরাইয়া বেগম, মির্জা শামসুজ্জামা, আবিদুর রেজা খান (পিএসসি) এহসান শামীম, অধ্যাপক রাশিদা বেগম, মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, সৈয়দ হাসিনুর রহমান,ইকরাম আহমেদ,প্রফেসর ডা. ফরিদা আদিব খানম, মুহম্মদ লিয়াকত আলী খান, এবং সাবেস সচিব চৌধুরী বাবুল হাসান, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ,ই,ম নেছার উদ্দিন ও শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মো. লোকমান আহমদ।

আর চাকরি পাওয়া ৬ ক্যাডার কর্মকর্তা হলেন—রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, হালিমা খাতুন, মিল্টন আলী বিশ্বাস, নাহিদা বারিক ও খোরশেদ আলম।

অনুমোদিত মামলায় আসামিদের বিরুদ্ধে নিয়োগ ও পরীক্ষা কার্যক্রমে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

অনুসন্ধান টিমের সুপারিশ অনুযায়ী আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১:৫০:১১   ১৪২ বার পঠিত  




দুদক’র আরও খবর


অবৈধ সম্পদ ও অর্থ পাচারের দুই মামলায় খাদ্য অধিদপ্তরের কর্মচারী, বাবা-স্ত্রীর কারাদণ্ড
বেক্সিমকোর ঋণ জালিয়াতি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই
স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দের আদেশ
স্বামীসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড
টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ