ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরাইলের: সোমালিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরাইলের: সোমালিয়া
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরাইলের: সোমালিয়া

ইসরাইল ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ তুলেছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি। এমন উদ্যোগ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে ইসরাইলের সমালোচনা করেছেন তিনি। সোমালিল্যান্ড সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল। দেশটিকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয়া পৃথিবীর প্রথম দেশ ইসরাইল।

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ফিকি বলেন, আমাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে যে ইসরাইল ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনা করছে এবং তাদের সোমালিল্যান্ডে পাঠাতে চায়। দীর্ঘদিন ধরেই সোমালিয়ার কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে আসছেন যে, গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে সোমালিল্যান্ডে পাঠানোর উদ্দেশ্য কাজ করছে ইসরাইল। যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে তেল আবিব।

১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করলেও সোমালিল্যান্ড এখনো জাতিসংঘের স্বীকৃতি পায়নি। তবে গত ডিসেম্বর ইসরাইল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ইসরাইলই প্রথম দেশ হিসেবে এই স্বীকৃতি দেয়।

বাংলাদেশ সময়: ৬:১০:৪৫   ১৮০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


মুনাফায় ধস, চীনের শেয়ারবাজার থেকে উধাও ৩.৫ ট্রিলিয়ন ডলার
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ
ওবামার পছন্দের প্রার্থীর বিরুদ্ধে ট্রাম্পের মুসলিমবিদ্বেষী প্রচার
নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলের জন্য বড় ঝুঁকি: হারেৎজ
১৫০০ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করল ইসরায়েল, আরও ২৫০০ জনকে টার্গেট
গিয়ারে ত্রুটি: ৯৪টি হোন্ডা মোটরসাইকেল প্রত্যাহারের ঘোষণা সৌদির
মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী এল-সায়েদের পক্ষে ওবামার প্রচার
আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের, নোবেল না পাওয়ায় হতাশা
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
ভিসা ছাড়া ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারে উপসাগরীয় ৫ দেশের নাগরিক

Law News24.com News Archive

আর্কাইভ