বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম পাতা » দুদক » বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় মামলাটি করেছেন দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ২০১৮ সালের ২২ অক্টোবর থেকে ২০২৩ সালের ১০ নভেম্বর পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন।

জানা গেছে, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বর্তমানে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তাদের হোটেলের ব্যবসা রয়েছে।

দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারার আওতায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে তার অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ সংক্রান্ত একটি লিখিত নোটিশে তার ঠিকানায় পাঠানো হয়। নথিতে উল্লেখ রয়েছে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের অনুসন্ধানে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সে প্রেক্ষিতে দুদক তার নামে জারিকৃত সম্পদ বিবরণী নোটিশ (নোটিশ নম্বর উল্লেখ রয়েছে) নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করার নির্দেশ দেয়।

তবে নোটিশ প্রাপ্তির পর নির্ধারিত সময়সীমা পরেও তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেননি। ফলে এটি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ধারার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

দুদকের মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় অভিযুক্ত ব্যক্তি আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ করেছেন- এ মর্মে কমিশন আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী কমিশনের নির্দেশ অমান্য করে কেউ সম্পদ বিবরণী দাখিল না করলে তার বিরুদ্ধে মামলা করা আইনগতভাবে বাধ্যতামূলক।

দুদক সূত্র জানায়, মামলাটি বর্তমানে আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ এবং আদালতের নির্দেশনার আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ৩:২২:০২   ৬৪ বার পঠিত  




দুদক’র আরও খবর


টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
বদলি বাণিজ্যে শতকোটি টাকার অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন
সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট ফয়সালের ৪ কোটি টাকার অবৈধ সম্পদ
চিফ প্রসিকিউটর ২৫ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে
তাহমিনা ডেনিম লিমিটেডের এমডিসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইস্টার্ণ ইন্সুরেন্স কোম্পানীর মাহমুদ-জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেয়ারবাজার কারসাজি সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল
সাবেক এমপি সানজিদা ও সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
উদ্বোধনের আগেই গাজীপুরে সড়ক ধসে পড়লো, দুদকের অভিযানে মিলল প্রমাণ
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট-আপার্টমেন্ট জব্দের আদেশ

Law News24.com News Archive

আর্কাইভ