ছিনতাই করতে গিয়ে শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা

প্রথম পাতা » অপরাধ » ছিনতাই করতে গিয়ে শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



ছিনতাই করতে গিয়ে শরীয়তপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা

শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি।

সোমবার (৫ জানুয়ারি) রাতে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড করার পর আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার তিন আসামি সোহাগ খান, রাব্বি মোল্যা ও পলাশ সরদার। আসামিদের জবানবন্দির বরাতে ডামুড্যা থানার ওসি মোহাম্মদ রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার রাতে বাজার থেকে ফেরার পথে কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় তাকে কুপিয়ে জখম করার পাশাপাশি শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে তিনি মারা যান।

ঘটনার পর নিহত খোকন চন্দ্রের বাবা পরেশ চন্দ্র দাস তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। গত শনিবার দিবাগত রাতে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব।

গত রোববার রাতে তাদের ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়। রাতেই পুলিশ তিন আসামিকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে। বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তিন আসামির জবানবন্দির বরাতে ডামুড্যা থানার ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, ঘটনার দিন বুধবার খোকন চন্দ্রকে তিন আসামি অনুসরণ করছিলেন। রাতে যখন খোকন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করছিলেন, তখন তিন আসামি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় কেউরভাঙ্গা বাজার থেকে তিলই এলাকায় আসেন। তারা খোকনের বাড়ি যাওয়ার রাস্তায় অবস্থান নেন। তিনি যখন প্রধান সড়ক থেকে হেঁটে বাড়িতে যাওয়ার রাস্তায় যাচ্ছিলেন, তখন তার গতিরোধ করে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে শরীরের চারটি স্থানে কুপিয়ে জখম করা হয়। এরপর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারা ছিনতাই করার জন্য এই কাজ করেছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন।

ওসি রবিউল হক আরও বলেন, ব্যবসায়ীকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার পরিকল্পনা আগেই করেছিলেন তিন আসামি। এ জন্য বোতলে ভরে পেট্রল নিয়ে গিয়েছিলেন। খোকনের চিৎকারে লোকজন চলে এলে আসামিরা পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ৩:২১:২৯   ৭১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে প্রাণ গেল বৃদ্ধের
ছিনতাইয়ে বাধা দিলেই গুলি-কোপ
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই
গুলি ছুড়ে বাড়ি থেকে গরু লুট
রামিসা হত্যা মামলা ‘কারাগারে থাকা আসামিদের পরামর্শে ডলারের নাম বলতে পারে সোহেল’
খুলনায় নানীকে গলা কেটে, দুই নাতিকে শ্বাসরোধে হত্যা
বিশ্ববিদ্যালয় ছাত্রী নাদিয়া হত্যার বিচার শেষ হয়নি ১৫ বছরেও
চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত; দ্রুত বিচার, মাদক দমন ও তদন্ত জোরদারের ওপর গুরুত্বারোপ
চিৎকার শুনেছি, সেটা যে ওর ছিল বুঝতে পারি নাই: রামিসার মা
কোথাও মৃত্যুদণ্ড, কোথাও রাসায়নিক খোজাকরণ-কোন দেশে ধর্ষকের কেমন শাস্তি

Law News24.com News Archive

আর্কাইভ