হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬



হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

ডিসেম্বরের অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে গঠিত ৬৬টি বেঞ্চের তালিকা শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে ৩৩টি একক বেঞ্চ ও ৩৩টি দ্বৈত বিচারপতির বেঞ্চ রয়েছে। আগামীকাল থেকে হাইকোর্টের এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

রোববার (৪ জানুয়ারি) প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হিসেবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একইদিন সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১১:১১:০১   ১৬০ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা

Law News24.com News Archive

আর্কাইভ