বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

প্রথম পাতা » দুদক » বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
সোমবার, ৫ জানুয়ারী ২০২৬



বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

অভিযুক্তদের বিরুদ্ধে ৯০৩ কোটি ৬৭ লাখ ২ হাজার ৬২১ টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ মামলায় আরও যাদের আসামি করা হচ্ছে তারা হলেন— ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জালাল খান মজলিশ, পরিচালক খাদিজা আক্তার, ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. হাবিবুর রহমান, আরিফ মো. শহিদুল হক, চৌধুরী মোসতাক আহমেদ, এম এ ওয়াদুদ, এ এস এম বুলবুল, আবু রাশেদ নওয়াব, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মনোয়ারা সিকদার, পারভীন হক সিকদার, রন হক সিকদার, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, মাবরুর হোসেন, কৌশিক কান্তি পন্ডিত।

এছাড়াও আছেন ক্রিস্টাল কনস্ট্রাকশনের এমডি সালাহ উদ্দিন খান মজলিশ, পরিচালক আব্দুর রউপ, বেঙ্গল ও এন্ড এম সার্ভিসের মালিক জন হক সিকদার, মেসার্স মাহবুব এন্টারপ্রাইজের মালিক সৈয়দ মাহবুব-ই-করিম, সিকোটেক হোল্ডিংস লিমিটেডের এমডি মো. মাহফুজুর রহমান, পরিচালক মো. শফিকুল ইসলাম, টেক ইন্টেলিজেন্সের এমডি জামিল হোসাইন মজুমদার, এম এস কনস্ট্রাকশনের মালিক মোহাম্মদ সালাহ উদ্দিন, জুপিটার বিজনেস লিমিটেডের মালিক মমতাজুর রহমান ও পরিচালক মোসফেকুর রহমান।

বাংলাদেশ সময়: ১১:১২:০১   ১৩৩ বার পঠিত  




দুদক’র আরও খবর


রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
স্ত্রীসহ সাবেক এমপি ছলিম উদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দুদকের অভিযান জিয়ার ফ্ল্যাটে পাওয়া গেছে ৯৯ কোটি টাকার রসিদ
অবৈধ সম্পদ ও অর্থ পাচারের দুই মামলায় খাদ্য অধিদপ্তরের কর্মচারী, বাবা-স্ত্রীর কারাদণ্ড
বেক্সিমকোর ঋণ জালিয়াতি জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ৫ জুলাই
স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দের আদেশ
স্বামীসহ জাবির সাবেক উপাচার্য ফারজানার আয়কর নথি জব্দের আদেশ

Law News24.com News Archive

আর্কাইভ