মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

প্রথম পাতা » অপরাধ » মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে মহাখালীর টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে। নাজিমুদ্দিন নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইটের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। ওই প্রকল্পে চাঁদা দাবিকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নাজিমুদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন জানান, তার ভাই মহাখালীতে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের সাইট ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। আজ বিকেলে সন্ত্রাসীরা সেখানে গিয়ে একজন প্রকৌশলীকে খুঁজছিল। এ সময় তারা নাজিমুদ্দিনকে মারধর করে এবং তার পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাজিমুদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুরে। তিনি রাজধানীর নাখালপাড়ায় থাকেন।

বনানী থানার ওসি খালিদ মুনসুর আজ রাত সোয়া ৯টায় গণমাধ্যমকে বলেন, গুলির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১:৫৩:৩৩   ১৭৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ