যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

প্রথম পাতা » অপরাধ » যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫



যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়ার্দার (৩৩) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে আড়তের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আশিষ। এ সময় দুই-তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আশিষকে মৃত ঘোষণা করেন।

নিহত আশিষ মাগুরা সদরের পাতুরিয়া গ্রামের অমল জোয়ার্দারের ছেলে। এলাকায় তিনি কাপড়ের ব্যবসা করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আশিষ জোয়ার্দারের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:২০:৪০   ১৫৭ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ