সম্পাদক পরিষদ ও নোয়াব-এর যৌথ বিবৃতি প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রথম পাতা » প্রধান সংবাদ » সম্পাদক পরিষদ ও নোয়াব-এর যৌথ বিবৃতি প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানাচ্ছে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। এই হামলা শুধু গণমাধ্যমের ওপর নয়, এটা আমাদের সমাজের ওপর, গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আক্রমণ। সর্বোপরি বাংলাদেশের ওপর আক্রমণ। গভীর রাতের ওই হামলায় প্রতিষ্ঠান দুটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সম্পদহানির পাশাপাশি সংবাদকর্মীদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছিল। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পাশাপাশি রাষ্ট্রের দায় এবং দায়িত্বহীনতারও স্পষ্ট বহিঃপ্রকাশ। সংগঠন দুটির পক্ষে সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর  ও নোয়াব সভাপতি এ. কে. আজাদ এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শুরু থেকেই মব ভায়োলেন্স (সংগঠিত সহিংসতা) প্রতিরোধে বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার যে ধারাবাহিকতা আমরা প্রত্যক্ষ করেছি, সর্বশেষ ঘটনা তার আরেকটি ভয়াবহ উদাহরণ। গণমাধ্যম কার্যালয়ে হামলা প্রমাণ করে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একই সঙ্গে সম্পাদক পরিষদ ও নোয়াব ছায়ানটে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ফোন করে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন এবং পাশে আছেন বলে জানান। তবে এই হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। বিবৃতি বা আশ্বাস নয়, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তায় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে সম্পাদক পরিষদ ও নোয়াব।

পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলসহ সাংবাদিক সংগঠনগুলোকে এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছে সম্পাদক পরিষদ ও নোয়াব।

বাংলাদেশ সময়: ২১:২৯:৪৭   ২৪৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়
এআই প্রযুক্তিতে বিশ্বমানের উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হচ্ছে ভারত
৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

Law News24.com News Archive

আর্কাইভ