নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি

পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই  নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ জনকে মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান  এ আদেশ দেন।

সকালের মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এ মামলা থেকে অব্যহতির আবেদন করেন। আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদেরকে অব্যহতি দেন।

মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাংচুরের ও নাশকতার অভিযোগে এনে  এ মামলা দায়ের করে পুলিশ।

পরবর্তী এ মামলায় মির্জা আব্বাসসহ একাধিক নেতা কর্মী কারাভোগ করেন।

এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যহতি পান। এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমেদ এই মামলার আসামী কিন্তু তিনি মৃত্যু বরণ করায় এ দুই মামলায় মোট ৪৫ জন আসামি থাকায় সকলকে অব্যহতি দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২১:২৯:০৩   ১৬০ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ