উত্তরায় ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » অপরাধ » উত্তরায় ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫



উত্তরায় ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজধানীর উত্তরা দক্ষিণখান এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী মো. শাজাহানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখান তালতলা নন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণখান থানার ওসি শরীফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাজাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বসহ কয়েকটি বিষয়কে সামনে রেখে কাজ করা হচ্ছে।

ওসি বলেন, উত্তরা আশকোনা এলাকার হাফিজ উদ্দীনের ছেলে শাজাহান। তিনি এলাকায় নেট ও ডিসের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৪৬   ২০৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

Law News24.com News Archive

আর্কাইভ