অনলাইন বিনিয়োগের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » অনলাইন বিনিয়োগের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



অনলাইন বিনিয়োগের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অনলাইন বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। বৃহস্পতিবার রাজধানী থেকে নাদিম নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সিআইডি জানায়, একটি বেসরকারি ব্যাংকের একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে একটি বার্তা আসে। বার্তা পাঠানো ব্যক্তি নিজেকে ‘নাজনীন’ নামে পরিচয় দিয়ে দাবি করেন, তিনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ‘আপওয়ার্ক’ –এর প্রতিনিধি। বাসায় বসে খণ্ডকালীন কাজের মাধ্যমে আয় করার প্রলোভন দেখালে ভুক্তভোগী রাজি হন। ইউটিউব সাবস্ক্রিপশনসহ কয়েকটি ছোট অনলাইন টাস্ক করিয়ে ভুক্তভোগীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রথমে ১৫০ টাকা এবং পরে ২ হাজার ১০০ টাকা দিয়ে আস্থা তৈরি করা হয়। এরপর তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়, যেখানে ভুয়া সদস্যরা দাবি করেন, তারা নিয়মিত কাজ করে বড় অঙ্কের অর্থ উপার্জন করছেন। এতে ভুক্তভোগীর বিশ্বাস বেড়ে যায়।

পরের ধাপে বড় টাস্কের কথা বলে প্রতারকরা ‘ক্রিপ্টো অ্যাকাউন্ট’ খুলতে ২ হাজার টাকা বিনিয়োগ করতে বলে। এরপর জানানো হয়, আরও ৩ হাজার টাকা বিনিয়োগ করলে তার ব্যালেন্স ৭ হাজার টাকা দেখাবে এবং তিনি অর্থ তুলতে পারবেন। ভুক্তভোগী টাকা পাঠানোর পর তাকে ‘ভিআইপি টাস্ক গ্রুপে’ যুক্ত করা হয়, যার অ্যাডমিন ছিলেন হামজা নামে একজন। গ্রুপে দেখানো হয় যে সবার অ্যাকাউন্টে ৭ হাজার টাকা জমা রয়েছে।

সিআইডি জানায়, টাকা তুলতে চাইলে ভুক্তভোগী ব্যক্তিকে জানানো হয়, ক্যাশ আউটের জন্য আরও ১৫ হাজার ৮০০ টাকা দিতে হবে। সরল বিশ্বাসে তিনি টাকা দেন। তবে ব্যালেন্স প্রদর্শনে অসঙ্গতি দেখে তিনি বিষয়টি জানতে চাইলে নতুন টাস্ক ও নতুন শর্ত আরোপ করা হয়। এভাবে একের পর এক টাস্ক, বড় লাভের প্রলোভন এবং ভুয়া হিসাব দেখিয়ে প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা হাতিয়ে নেয়। ঘটনার পর ভুক্তভোগী লালবাগ থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার নিয়ে সিআইডির সিপিসি ইউনিটের একটি দল প্রতারক চক্রের সদস্য নাদিমকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন, এনআইডিসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০:১৩:৩৫   ২৩৫ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ