শাহজাহান খানের মেয়ে ঐশী ও শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম পাতা » রাজধানী » শাহজাহান খানের মেয়ে ঐশী ও শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



শাহজাহান খানের মেয়ে ঐশী ও শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান এবং সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী মিসেস ফারজানা চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদক সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান বাদী হয়ে ঐশী খানের বিরুদ্ধে এবং সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভুঁইয়া বাদী হয়ে ফারজানা চৌধুরীর বিরুদ্ধে আলাদাভাবে দুটি মামলা করেছেন কমিশনের ঢাকা-১ কার্যালয়ে। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে ওই তথ্য জানান।

তিনি জানান, অনুসন্ধানকালে ওই দুই আসামির কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হলে তারা যথাসময়ে কমিশনে বিবরণ জমা দেননি। পরে অনুসন্ধান করে তাদের নামে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ পাওয়া যায়। সম্পদ বিবরণী দাখিল না করায় অবশেষে দুজনের বিরুদ্ধে ‘নন সাবমিশন’ মামলা করা হয়।

ঐশী খানের বিরুদ্ধে মামলা

অনুসন্ধানে তার নামে এক কোটি ৭০ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। ব্যয় পাওয়া যায় ১১ লাখ ৪৯ হাজার টাকার। ব্যয়সহ অর্জিত সম্পদ এক কোটি ৮১ লাখ টাকার। তার বৈধ ও গ্রহণযোগ্য আয় ১০ লাখ ৫৩ হাজার টাকার। এই হিসাব অনুযায়ী তার নামে এক কোটি ৭১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।

ফারজানা চৌধুরীর বিরুদ্ধে মামলা

নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর অনুসন্ধানে দুই কোটি ৯৬ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। তার গ্রহণযোগ্য আয় দুই কোটি ২৭ লাখ টাকার। ব্যয় পাওয়া যায় এক কোটি ৫২ লাখ টাকার। ব্যয় বাদে তার গ্রহণযোগ্য আয় ৭৫ লাখ ৬৬ হাজার টাকার। এই হিসাব অনুযায়ী তার নামে দুই কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২২:৫০:০১   ১৬৩ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই ত্রিবেদী-গর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সফরের অধীর অপেক্ষায় ভারত
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৪২
ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে
জবি শিক্ষার্থী অথৈর আত্মহত্যা: অভিযোগপত্রে প্রেমিকের ‘মানসিক নিপীড়নের’ অভিযোগ
গত কয়েক মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
মাসুদ সাঈদী সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি
শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি করা হাস্যকর: রাশেদ খাঁন

Law News24.com News Archive

আর্কাইভ