হিরো আলমকে হত্যাচেষ্টাকারী আসামিদের জামিন বাতিল

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হিরো আলমকে হত্যাচেষ্টাকারী আসামিদের জামিন বাতিল
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫



হিরো আলমকে হত্যাচেষ্টাকারী আসামিদের জামিন বাতিল

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি ও সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন শুনানিকালে হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, আসামিরা জামিনে থেকে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। এসব কারণ উল্লেখ করে মামলার বাদী হিরো আলম একটা সাধারণ ডায়েরিও করেছেন। এছাড়াও, এ মামলায় আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল চেয়ে আমরা আবেদন করি। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

‎মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকায় মেইনরোড দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ জন লোক তিনটি মোটরসাইকেলে এসে হিরো আলমের পথরোধ করেন। এরপর জোর করে তারা তাকে পাশের কাশবনে নিয়ে যায় এবং কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভির হাতে থাকা কাঠের লাঠি দ্বারা মাথায় আঘাত করে। বাম হাত দিয়ে আঘাতটি ফেরাতে গেলে গুরুতর জখম হন। এছাড়া অজ্ঞাতনামা আসামিরা হাতে থাকা লোহার ধারালো স্কেল দিয়ে তাকে আঘাত করে। আঘাতটি তার ডান হাতের কনুইয়ে লাগে। এতে গুরুতর রক্তাক্ত হন। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামিরা হাতের লাঠি দ্বারা তার মাথায় আঘাত করলে আঘাতটি কপালের বাম দিকে লাগে। পরে মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামিরা তার সারা শরীরে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি ও চড় থাপ্পড় মেরে জখম করে। ম্যাক্স অভি তার হনোর ব্রান্ডের একটি মোবাইল ভেঙ্গে ফেলে। যাওয়ার সময় আসামিরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আশেপাশের মানুষের সহযোগিতায় হাসপাতালে যান তিনি। এ অভিযোগে গত ৫ অক্টোবর বাড্ডা থানায় মামলা করেন হিরো আলম।

বাংলাদেশ সময়: ২২:৪৪:০৬   ১৩৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ