পরীক্ষা দিতে কারাগারে বই চেয়েছেন সাবেক এমপি তুহিন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » পরীক্ষা দিতে কারাগারে বই চেয়েছেন সাবেক এমপি তুহিন
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫



পরীক্ষা দিতে কারাগারে বই চেয়েছেন সাবেক এমপি তুহিন

দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী।

আসন্ন তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় পড়াশোনার জন্য কারাগারে বই চেয়ে আবেদন করেছেন তিনি। আবেদন মঞ্জুর করে বই সরবরাহের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তুহিনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন কারাগারে বই পাঠানোর আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, তুহিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সামনে। কারাগারে বসে যেন পড়াশোনা করতে পারেন, তা সরবরাহ করার প্রার্থনা করছি। শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন।

তিনি বলেন, তিনি একজন আইনের শিক্ষার্থী, এর আগে তাকে কারাগারে বই সরবরাহের জন্য আবেদন করা হয়। কিন্তু অনুমোদন দেওয়া হয়নি। আজ আদালত অনুমতি দিয়েছেন।

এর আগে গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। এখন পর্যন্ত তাকে পাঁচ মামলায় গ্রেফতারের তথ্য জানিয়েছেন তার আইনজীবী। এর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধের আইনের মামলা রয়েছে।

সাবিনা আক্তার তুহিন সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ২০১৪ সালের মার্চে শপথ নেন। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পাননি যুব মহিলা লীগের এই নেত্রী। পরে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা পূরণ না হওয়ায় ‘অভিমানে’ রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:০১   ১৪৮ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ