বাংলাদেশে সাজা ঘোষণার প্রতিক্রিয়া জানালেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে সাজা ঘোষণার প্রতিক্রিয়া জানালেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫



বাংলাদেশে সাজা ঘোষণার প্রতিক্রিয়া জানালেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক

বাংলাদেশের আদালতে নিজের সাজা ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তিনি স্কাই নিউজকে বলেছেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক ছিল।’

সোমবার (১ ডিসেম্বর) রাজধানী পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউক-এর প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় টিউলিপকে ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক আরও বলেন, ‘এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যতটা অনুমানযোগ্য, ঠিক ততটাই অযৌক্তিক। আমি আশা করি এই তথাকথিত রায়কে অবমাননার সঙ্গে বিবেচনা করা হবে, যা এটির প্রাপ্য।’

তিনি বলেন, ‘আমার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের আমার নির্বাচনী এলাকার মানুষের ওপর ছিল। আমি বাংলাদেশের নোংরা রাজনীতির দ্বারা বিভ্রান্ত হতে রাজি নই।’

শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক এবং বাংলাদেশে দুর্নীতি মামলায় নাম আসার পর থেকে ব্রিটেনে টিউলিপের পদত্যাগের দাবি উঠেছে। এই বছরের শুরুতে লেবার পার্টির এই এমপি তার মন্ত্রীত্ব ছেড়ে দেন।

স্কাই নিউজ বলছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।

শেখ হাসিনার নেতৃত্বাধীন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বলেছে, রায়গুলো ‘সম্পূর্ণরূপে অনুমানযোগ্য।’

প্রসঙ্গত, গত সপ্তাহে অন্যান্য দুর্নীতির মামলায় হাসিনাকে সম্মিলিতভাবে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পৃথক মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৯   ১২৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ