যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

প্রথম পাতা » প্রধান সংবাদ » যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫



যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে শনিবার বেলা দেড়টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী বিকেল চারটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

হাসপাতালে তানভীর মাহমুদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি গণমাধ্যমকে বলেন, তানভীর মাহমুদ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশ সময়: ৫:০৪:৪০   ৩১০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবার অবনতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ
রাজস্থানের কোটায় তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ