হংকং অগ্নি-ট্রাজেডি, ১২৮ জনের মৃত্যু, ৩ দিনের শোক

প্রথম পাতা » আন্তর্জাতিক » হংকং অগ্নি-ট্রাজেডি, ১২৮ জনের মৃত্যু, ৩ দিনের শোক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



হংকং অগ্নি-ট্রাজেডি, ১২৮ জনের মৃত্যু, ৩ দিনের শোক

হংকংয়ে গত আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শহরজুড়ে তিন দিনের শোক পালন শুরু হয়েছে। শনিবার সকালে সরকারি সদর দপ্তরের সামনে তিন মিনিট নীরবতা পালন করেন প্রশাসনিক প্রধান জন লি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। চীন ও হংকংয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খবর বিবিসির।

গত বুধবার ওয়াং ফুক কোর্টের আটটি টাওয়ারের মধ্যে সাতটিতে আগুনে পুড়ে যায়। ভয়াবহ এই আগুনে কমপক্ষে ১২৮ জন মারা গেছে। আহত হয়েছে ৭৯ জন। এখনও নিখোঁজ আছে বহু মানুষ। আগুন নিয়ন্ত্রণে আনতে দুই হাজারের বেশি দমকল বাহিনীর কর্মীকে টানা দুই দিন লড়াই করতে হয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, টাওয়ারগুলোর জানালার বাইরে থাকা দাহ্য পলিস্টাইরিন, এবং ভবনগুলোর চারপাশে থাকা প্লাস্টিক নেটিং ও বাঁশের মাচা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। নবায়ন কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে  প্রথমে ৩ জন পরে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হংকংয়ের স্বাধীন দুর্নীতি দমন কমিশন (আইসিএসি) জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ইঞ্জিনিয়ারিং কোম্পানির পরিচালক এবং স্ক্যাফোল্ডিং-সাবকন্ট্রাক্টরও রয়েছে।

বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনের অগ্নি-সতর্কতা ব্যবস্থা বিকল ছিল এবং পুননির্মাণকারী প্রতিষ্ঠানের চরম অবহেলায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দমকল বিভাগও স্বীকার করেছে যে আটটি ব্লকের কোথাও কার্যকর আগুন-সতর্কতা ব্যবস্থা কাজ করছিল না।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়, তবে কর্তৃপক্ষ বলেছে ঘটনাস্থল থেকে সব ধরনের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হবে। শ্রম ও কল্যাণমন্ত্রী ক্রিস সান জানান, গত বছর জুলাই থেকে ওয়াং ফুক কোর্টের কাজে ১৬ বার পরিদর্শন করা হয়েছিল।

শহরজুড়ে বিভিন্ন স্থানে অস্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং শোকবইতে স্বাক্ষর করছেন। ১৯৮৩ সালে নির্মিত এই আবাসিক প্রকল্পে প্রায় ৪৬০০ বাসিন্দার জন্য ১৯৮৪টি ফ্ল্যাট ছিল।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৫৬   ১৭২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ