ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রথম পাতা » সারাদেশ » ভোলা–বরিশাল সেতুর দাবিতে লালমোহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে লালমোহনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এসে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, “ভোলা–বরিশাল সেতু শুধু স্বপ্ন নয়, এটি ভোলাবাসীর ন্যায্য অধিকার। রক্তের বিনিময় হলেও এই সেতু নির্মাণ করতেই হবে।” বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে দ্বীপ জেলা ভোলার লাখো মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থা পিছিয়ে রয়েছে শুধুমাত্র স্থায়ী সেতুর অভাবে।

বক্তারা আরও বলেন,যারা লংমার্চসহ বিভিন্ন আন্দোলনে অংশ নিয়ে এই দাবিকে জাতীয়ভাবে তুলে ধরেছেন, তারা ভোলার সত্যিকারের সু-সন্তান। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।

মানববন্ধনে বিএনপির অঙ্গসংগঠন ও বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং  স্কুল,কলেজ,মাদরাসার  শিক্ষার্থী ও সচেতন মহলের লোকজন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪:২৬:৪৮   ২৬৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের কঠোর নজরদারি
চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কারাগারে
নোয়াখালীতে জামায়াত কর্মীকে গুলি ও ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত
কুমিল্লায় যুবদল কর্মী আবু কাউছার হত্যায় প্রধান অভিযুক্তসহ দুজন গ্রেপ্তার
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
চলনবিলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, সংকটের মুখে পরিবেশ
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম

Law News24.com News Archive

আর্কাইভ