পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত ৬
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা, নিহত ৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারির (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ও তিনজন নিরাপত্তা সদস্য বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।স্থানীয় দৈনিক ডন জানায়, সোমবার সকালে তিনজন আত্মঘাতী হামলাকারী সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায়।

এদের একজন গেটের সামনে এসে বিস্ফোরণ ঘটায়। বাকি দুইজন ভেতরে ঢোকার চেষ্টা করলে এফসি সদস্যরা গুলি চালিয়ে তাদের হত্যা করে। বিস্ফোরণে গেটের কাছে অবস্থানরত তিন এফসি সদস্য নিহত হন। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এ সদর দপ্তরের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সন্দেহ করা হচ্ছে ভেতরে আরও হামলাকারী থাকতে পারে। তাই সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে।

ডন জানিয়েছে, হামলায় অন্তত ছয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছে এবং তাদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র বলেন, আহতদের অবস্থা স্থিতিশীল।এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে এর সঙ্গে তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি) এর সঙ্গে জড়িত থাকতে পারে। কেননা অতীতে সশস্ত্র এই সংগঠনের এমন হামলার রেকর্ড রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ ও আফগান তালিবান সরকারের মধ্যকার উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪০   ১৪৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ