কারাবন্দী ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে ড. মুহাম্মদ ইউনূসকে সিপিজের চিঠি

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » কারাবন্দী ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে ড. মুহাম্মদ ইউনূসকে সিপিজের চিঠি
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



কারাবন্দী ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে ড. মুহাম্মদ ইউনূসকে সিপিজের চিঠি

বাংলাদেশে কারাবন্দী চার সাংবাদিককে মুক্তি দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। আন্তর্জাতিক মানবাধিকার দিবস সামনে রেখে গতকাল সোমবার এক চিঠিতে ‘জরুরি পদক্ষেপ’ নিতে প্রধান উপদেষ্টার প্রতি এই আহ্বান জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা ওই চার সাংবাদিক হলেন—ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত।

ওই সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘প্রতিহিংসামূলক’ এবং এর স্বপক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণের অভাব রয়েছে উল্লেখ করে সিপিজে বলছে,তাদের বিরুদ্ধে আনা হত্যা মামলার বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তাদের সাংবাদিকতা ও রাজনৈতিক সম্পৃক্ততার জেরে ‘প্রতিহিংসাবশত’ এসব মামলা করা হয়েছে বলে তারা মনে করছেন।

কারাবন্দী সাংবাদিকদের পরিবারের বরাত দিয়ে চিঠিতে বলা হয়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাদেরকে ৩৬ বর্গফুটের সেলে রাখা হয়েছে। সেখানে দরজার বদলে লোহার শিক থাকায় তারা শীত ও মশার উপদ্রবের মধ্যে দিনাতিপাত করছেন। কংক্রিটের মেঝেতে কোনো তোশক ছাড়াই তাদের ঘুমাতে হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত খাবার ও চিকিৎসাসেবা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের নভেম্বরে দ্য ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস স্বীকার করেছিলেন যে সাংবাদিকদের বিরুদ্ধে তড়িঘড়ি করে হত্যা মামলা দেয়া হচ্ছে এবং সরকার তা বন্ধের উদ্যোগ নিয়েছে। তবে সিপিজে বলছে, গত বছরের ৮ আগস্ট ড. ইউনূস দায়িত্ব নেয়ার পর এই চার সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলা দেয়া হয়েছে এবং বারবার তাদের জামিন আবেদন নাকচ করা হয়েছে।

এই বিষয়ে আপনার (প্রধান উপদেষ্টা) ব্যক্তিগত হস্তক্ষেপ মানবিক শাসন, ন্যায়বিচার ও মুক্ত আলোচনার প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে তুলে ধরবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ৫:৫৭:৪৫   ৯০ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ