মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লার দেবীদ্বারের সন্তান অ্যাডভোকেট ফারুক হোসেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » কুমিল্লার দেবীদ্বারের সন্তান অ্যাডভোকেট ফারুক হোসেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫



---

সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল হিসেবে ৪১ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৬৭ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

 বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মো. ফারুক হোসেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। 

মো. ফারুক হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ স্নাতক ( সম্মান) স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০১ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন। ২০০২ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকা ভুক্ত হন। ২০২১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। শুরু থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যা অ্যাডভোকেট মো: ফারুক হোসেন ল নিউজ ২৪ ডট কমকে  বলেন, আমি আমার আইন পেশায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের লিগ্যাল এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার করা বহু মামলা বিভিন্ন ’ল জার্নালে প্রকাশিত হয়েছে। এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ন্যায় বিচার প্রাপ্তিতে। আমি আমার এই দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করি।

তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। তার পিতার নাম মো: রেহান উদ্দীন ও মাতা মোসা: আম্বিয়া খাতুন।

ব্যক্তি জীবনে স্ত্রী মোসা: নার্গিস আক্তার খান, তিনি পেশায় আইনজীবী এবং ২ পুত্র সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৩৪   ১০২ বার পঠিত